নির্বাচনে নারী ভোটার ৬ কোটি ২৮ লাখের বেশি

| বৃহস্পতিবার , ১২ ফেব্রুয়ারি, ২০২৬ at ৫:৫৯ পূর্বাহ্ণ

জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে মোট ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৭৯৩ জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। এর মধ্যে নারী ভোটার রয়েছেন ৬ কোটি ২৮ লাখ ৮৫ হাজার ২০০ জন। নির্বাচন কমিশনের (ইসি) তথ্য অনুযায়ী, মোট ভোটারের মধ্যে পুরুষ ৬ কোটি ৪৮ লাখ ২৫ হাজার ৩৬১ জন। নারী ৬ কোটি ২৮ লাখ ৮৫ হাজার ২০০ জন। তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ১ হাজার ২৩২ জন। খবর বাসসের।

৩০০টি আসনের মধ্যে সবচেয়ে কম ভোটার ঝালকাঠি১ আসনে। সেখানে ভোটার সংখ্যা ২ লাখ ২৮ হাজার ৪৩১ জন। আর সবচেয়ে বেশি ভোটার গাজীপুর২ আসনে। এ আসনে ভোটার ৮ লাখ ৪ হাজার ৩৩৩ জন।

পূর্ববর্তী নিবন্ধনির্বাচনী দায়িত্বে থাকবেন প্রায় ৮ লাখ কর্মকর্তা : ইসি
পরবর্তী নিবন্ধনির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনীর ৯ লাখ ৫৮ হাজার সদস্য মোতায়েন : ইসি