নির্বাচনে উদারপন্থি গণতন্ত্রের বিজয় হয়েছে : ফখরুল

| রবিবার , ১৫ ফেব্রুয়ারি, ২০২৬ at ১০:৩৮ পূর্বাহ্ণ

এবারের নির্বাচনে উদারপন্থি গণতন্ত্রের বিজয় হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গতকাল শনিবার বিকালে হোটেল ইন্টারকন্টিনেন্টালের বলরুমে বিএনপির সংবাদ সম্মেলনের সূচনা বক্তব্যে তিনি বলেন, তারেক রহমানের নেতৃত্বে বিএনপি যেমন ঐক্যবদ্ধ, ঠিক তেমনিভাবে ১৮ কোটি মানুষও ঐক্যবদ্ধ। তারা পরিবর্তন চায়সেই পরিবর্তন হচ্ছে উন্নয়নের পরিবর্তন, অবস্থার পরিবর্তন, রাজনীতির গণতান্ত্রিকীকরণের পরিবর্তন, অর্থনীতির গণতান্ত্রিকের পরিবর্তন। খবর বিডিনিউজের।

গত বৃহস্পতিবারের ত্রয়োদশ সংসদ নির্বাচনে ২০৯ আসন পেয়ে সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করেছে বিএনপি। নির্বাচনের পর বিএনপি চেয়ারম্যান তারেক রহমান গতকাল সংবাদ সম্মেলনে আসেন। মির্জা ফখরুল বলেন, এই নির্বাচনে বিজয় হয়েছে উদারপন্থী গণতন্ত্রের। শান্তি, ভালোবাসা ও গণতন্ত্রের বাংলাদেশ গড়ার আহ্বান জানান তিনি।

সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খান এবং দলের চেয়ারম্যানের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ইসমাইল জবিহউল্লাহ বক্তব্য রাখেন। সেখানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেনবিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমদ, ইকবাল হাসান মাহমুদ টুকু, সেলিমা রহমান, হাফিজ উদ্দিন আহমেদ, এ জেড এম জাহিদ হোসেন, দলের ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরী, বরকত উল্লাহ বুলু, শামসুজ্জামান দুদু, জয়নাল আবেদীন, মীর নাসির, আহমেদ আজম খান, আসাদুজ্জামান রিপন, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, কেন্দ্রীয় নেতা খায়রুল কবির খোকন, হাবিব উন নবী খান সোহেল, আফরোজা আব্বাস, মিডিয়া সেলের মওদুদ হোসেন আলমগীর, আতিকুর রহমান রুমন, শায়রুল কবির খান, জাহিদুল ইসলাম রনি।

পূর্ববর্তী নিবন্ধএবারের ভোটে নির্বাচিত হলেন একই গ্রামের ৩ জন
পরবর্তী নিবন্ধরশীদের নিয়োগ বাতিল, নতুন মন্ত্রিপরিষদ সচিব সিরাজ