নির্বাচনী দায়িত্বে থাকা জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটদের পর্যাপ্ত পুলিশ ফোর্স ও মোবাইল টিম প্রদানের নির্দেশ দিয়েছেন চট্টগ্রামের চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) এ জি এম মনিরুল হাসান সরকার। গতকাল শনিবার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত পুলিশ–ম্যাজিস্ট্রেসি কনফারেন্সে সভাপতির বক্তব্যে তিনি এ নির্দেশনা দেন।
কনফারেন্সে উপস্থিত ছিলেন অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মহিদুল ইসলাম, সিটি কর্পোরেশনের (চসিক) স্পেশাল ম্যাজিস্ট্রেট (যুগ্ম জেলা ও দায়রা জজ) মো. সোয়েব খান, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের স্পেশাল ম্যাজিস্ট্রেট (যুগ্ম জেলা ও দায়রা জজ) হামীমুন তানজীন, মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবু বকর সিদ্দিক, মো. আলমগীর হোসেন, মোহাম্মদ মোস্তফা ও মুহাম্মদ আবুল মনছুর। সঞ্চালনায় ছিলেন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ফাহমিদা সাত্তার।
উপস্থিত ছিলেন সিএমপির ডিসি (দক্ষিণ) হোসাইন মোহাম্মদ কবির ভূইয়া, ডিসি (প্রসিকিউশন) মো. হাসান ইকবাল চৌধুরী, শিল্প পুলিশের এডিশনাল পুলিশ সুপার সাইদুর রহমান, নৌ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার বিজয়া সেন, এসি (প্রসিকিউশন) মো. আরিফ ইকবাল, সিআইডির বিশেষ পুলিশ সুপার মো. সালাউদ্দিন, পিবিআইয়ের পরিদর্শক (প্রশাসন) মোস্তাফিজুর রহমান, সিএমপির সহকারী পুলিশ কমিশনার (ডিবি উত্তর) মো. মোস্তফা কামাল, এসি ট্রাফিক (নর্থ) কবির উদ্দিন সরকার, এসি ট্রাফিক (উত্তর) মো. সালাউদ্দিন, চমেক পরিচালকের প্রতিনিধি ডা. ইমরান হেসেন, কোস্ট গার্ডের আইন কর্মকর্তা মাসুম রেজা, পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক রোমানা আক্তার, র্যাবের প্রতিনিধি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরসহ চট্টগ্রাম মহানগর এলাকার ১৬ থানার অফিসার ইনচার্জ এবং পুলিশের বিভিন্ন পর্যায়ের পরিদর্শক, চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি আবদুস সাত্তার, সাধারণ সম্পাদক মো. হাসান আলী চৌধুরী, মহানগর পাবলিক প্রসিকিউটর মো. মফিজুল হক ভূইয়া, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দ মাহবুবুল হক ও কমান্ডার ৩৪ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেডের প্রতিনিধি মেজর তানভীর।
কনফারেন্সে স্বাগত বক্তব্য দেন অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট।
তিনি বিগত সভার সিদ্ধান্তসমূহ বাস্তবায়নের অগ্রগতি তুলে ধরে কনফারেন্সের আলোচ্যসূচি উপস্থাপন করেন। এরপর চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের পরিচালনায় উন্মুক্ত আলোচনা হয়। মহানগর পুলিশের বিভিন্ন থানার অফিসার ইনচার্জরা তদন্ত কাজে তাদের বিভিন্ন সমস্যার বিষয় তুলে ধরেন। চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তাদের সমস্যা সমাধানের বিভিন্ন আইনগত দিকনির্দেশনা প্রদান করেন।











