চট্টগ্রাম–১৫ আসনে বিএনপি মনোনীত প্রার্থী নাজমুল মোস্তফা আমিন বলেছেন, ধানের শীষের পক্ষে গণজোয়ার দেখে একটি পক্ষ পাগল হয়ে গেছে। তারা বিভিন্ন জায়গায় আমাদের অফিস ও ব্যানার পুড়িয়ে দিচ্ছে। আমি তাদের বলতে চাই নির্বাচনী অফিস ও ব্যানার পুড়িয়ে আগামী ১২ তারিখ আমাদের বিজয় ঠেকানো যাবে না। ঐক্যবদ্ধ সাতকানিয়া–লোহাগাড়া বিএনপিকে কোন ষড়যন্ত্র করে বিচ্ছিন্ন করা যাবে না। তিনি শুক্রবার দুপুরে সাতকানিয়া উপজেলার মাদার্শা ইউনিয়নের বাংলা ক্লাব, বাবু নগর ও মাঝের দোকান এলাকায় ধানের শীষ প্রতীকের সমর্থনে গণসংযোগ ও পথসভায় বক্তব্য প্রদানকালে এ সব কথা বলেন। এ সময় তিনি মাদার্শা ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড ও পাড়া, মহল্লায় ঘুরে ঘুরে গণসংযোগ করেন ও এলাকাবাসীর ভোট প্রার্থনা করেন।
গণসংযোগ ও পথসভায় উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জামাল হোসেন, যুগ্ম আহবায়ক মুজিবুর রহমান চেয়ারম্যান, চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের সিনিয়র যুগ্ম মোজাম্মেল হক, বিএনপি নেতা গোলাম রসুল মোস্তাক, এ্যাডভোকেট ওমর চৌধুরী, রমজান আলী, জামাল হোসেন, যুবদল নেতা ইকবাল হোসেন রুবেল, সাব্বির আহমদ ও ছাত্রদল নেতা আনিসুর রহমান আনাস। প্রেস বিজ্ঞপ্তি।











