ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে আজ মঙ্গলবার সকাল থেকে ভোটগ্রহণের পর দিন বিকাল পর্যন্ত নির্বাচনি এলাকায় অবস্থানের ওপর বিধিনিষেধ এনেছে নির্বাচন কমিশন। ইসি বলছে, এই সময়ের মধ্যে নির্দিষ্ট এলাকার ভোটার বা নির্বাচন কমিশনের (ইসি) অনুমতিপ্রাপ্ত ব্যক্তি ছাড়া অন্য কেউ ‘অবস্থান করতে পারবে না’।
গতকাল সোমবার এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করেছে ইসি। এতে বলা হয়েছে, গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন প্রভাবমুক্ত, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের লক্ষ্যে ইসি এ সিদ্ধান্ত নিয়েছে। খবর বিডিনিউজের।
ইসির সিদ্ধান্ত অনুযায়ী, নির্বাচনি কার্যক্রমে সম্পৃক্ত ব্যক্তিবর্গ, নির্বাচন কমিশনের অনুমতিপ্রাপ্ত ব্যক্তিবর্গ এবং সংশ্লিষ্ট নির্বাচনি এলাকার বাসিন্দা বা ভোটার ছাড়া অন্য কোনো ব্যক্তি ভোটগ্রহণ শুরুর ৪৮ ঘন্টা আগে থেকে ভোটগ্রহণ সমাপ্তির ২৪ ঘন্টা পর অর্থাৎ ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে ১৩ ফেব্রুয়ারি বিকাল সাড়ে ৪টা পর্যন্ত সংশ্লিষ্ট নির্বাচনি এলাকায় অবস্থান করা যাবে না।












