নিরাপদ ও সম্প্রীতির হাটহাজারী গড়তে সকলের সহযোগিতা চাই

হেফাজতের ইফতার মাহফিলে পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল

হাটহাজারী প্রতিনিধি | শনিবার , ৭ মার্চ, ২০২৬ at ১১:০৬ পূর্বাহ্ণ

হাটহাজারীকে শান্তি, সমপ্রীতির ও নিরাপদ জনপদে পরিণত করতে সকলের সহযোগিতা কামনা করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মুহাম্মদ হেলাল উদ্দিন। গতকাল শুক্রবার হেফাজতে ইসলাম বাংলাদেশ হাটহাজারী উপজেলা শাখার ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি আরও বলেন, আমি হাটহাজারীর আপামর জনসাধারণকে সাথে নিয়ে আমার সাধ্যমত প্রান্তিক এবং মজলুম মানুষের পাশে থেকে মাদরাসা, মসজিদ, মন্দির, প্যাগোডাসহ সর্বস্তরে সেবা করার চেষ্টা করব। অবহেলিত এই হাটহাজারীকে আধুনিক, নিরাপদ এলাকায় পরিণত করার জন্য আপনারা আমাকে নির্বাচিত করেছেন। আমি আপনাদের প্রদত্ত ওয়াদা মাফিক হাটহাজারীকে মডেল জনপদ হিসেবে গড়ে তুলব ইনশাআল্লাহ। এই আসনের সকল উন্নয়নমূলক কর্মকাণ্ড জনগণের মতামতের ভিত্তিতে পরিচালিত হবে, যেখানে থাকবে না কোনো সন্ত্রাস, মাদক, ইভটিজিং ও চাঁদাবাজ। এ সময় বক্তব্য রাখেন হেফাজতের নায়েবে আমীর মুফতী জসিম উদ্দিন, আল্লামা শোয়াইব জমিরী, হাটহাজারী উপজেলা সভাপতি মুফতী মুহাম্মদ আলী কাসেমী, জামিয়ার মহাপরিচালক শাহ আহমদ শফী, হাফেজ মুহাম্মদ জুনায়েদ বাবুনগরী, হাটহাজারী উপজেলা সাধারণ সম্পাদক এমরান সিকদার। উপজেলা হেফাজতের যুগ্ম সম্পাদক মাওলানা আব্দুল্লাহ ও মোরশেদ আলমের যৌথ সঞ্চালনায় এতে আরো বক্তব্য রাখেন আল্লামা শাহ আহমদ দীদার কাসেমী, মাওলানা ওসমান সাঈদি, মাওলানা মীর কাসেম, রিলায়েন্স শিপিং এন্ড লজিস্টিকের চেয়ারম্যান মুহাম্মদ রাশেদ, মাওলানা নছিম উদ্দিন, মাওলানা জাকারিয়া নোমান ফয়জী, মাওলানা ইয়াছিন, মাওলানা আবু ইউসুফ, নূর মুহাম্মদ, মাওলানা কামরুল ইসলাম কাসেমী, মুফতী জমির উদ্দিন, মাওলানা নিজাম সাইয়্যিদ, মাওলানা আব্দুল মাবুদ, মাওলানা নজরুল ইসলাম, মাওলানা আসাদ উল্লাহ, ইবরাহীম মুহাম্মদ রাশেদ, আবু তাহের রাজিব প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধ‘তারুণ্যের বাস্তব ভাবনায় মাহে রামাদান’ শীর্ষক তাজকিয়ার সেমিনার
পরবর্তী নিবন্ধপ্রিমিয়ার ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির ৭ম গেইটওয়ে