এস এস ক্রিকেট একাডেমী আয়োজিত নয়ন নাথ নিরব স্মৃতি ওডিআই ক্রিকেট টুর্নামেন্টের ৬ষ্ট ম্যাচে সানরাইজ একাডেমি ১০ উইকেটের জয়লাভ করেছে। ইনফিনিটি প্রথমে ব্যাট করে ১৮.৩ ওভারে সব উইকেট হারিয়ে ৬২ রান করে। দলের আলম ১৭ ও ফারহান ১৪ রান করে। সানরাইজ একাডেমির আরাফ ও রাদিব ৩টি করে উইকেট নেয়। জবাবে সানরাইজ একাডেমি ১১.৩ ওভার ব্যাট করে বিনা উইকেটে ৬৫ রান তুলে নেয়। দলের শ্রীকান্ত ৩৮ ও প্রিয়ম ২২ রান করে। ম্যান অফ দ্যা ম্যাচ হয় বিজয়ী দলের আরাফ হোসেন। তার হাতে পুরস্কার তুলে দেন গালফ ট্রেড কেয়ার ইন্টারন্যাশনালের কর্নধার ও এস এস ক্লাবের উপদেষ্টা ত্রিদীপ তালুকদার ছোটন।








