নিম্ন আদালতে আজ থেকে চলবে শারীরিক উপস্থিতিতে বিচারকাজ

| রবিবার , ২০ জুন, ২০২১ at ১০:৫০ পূর্বাহ্ণ

অধস্তন সকল দেওয়ানি ও ফৌজদারি আদালত এবং ট্রাইব্যুনালে আজ রোববার থেকে শারীরিক উপস্থিতিতে স্বাভাবিক কার্যক্রম পরিচালিত হবে । গতকাল শনিবার রাতে এ বিষয়ে বিজ্ঞপ্তি জারি করেছে সুপ্রিম কোর্ট প্রশাসন। খবর বাংলানিউজের।
বিজ্ঞপ্তিতে বলা হয়, অধস্তন সকল দেওয়ানি ও ফৌজদারি আদালত এবং ট্রইব্যুনাল সমূহে আগামী ২০ জুন থেকে শারীরিক উপস্থিতিতে স্বাভাবিক কার্যক্রম পরিচালিত হবে। স্থানীয় প্রশাসন কোনো জেলা সদর, মহানগরে করোনা ভাইরাসজনিত রোগের বিস্তার রোধকল্পে সার্বিক, কার্যাবলি চলাচলে বিধি-নিষেধ জারি করলে সংশ্লিষ্ট জেলার, মহানগরের দেওয়ানি ও ফৌজদারি আদালত এবং ট্রাইব্যুনাল সমূহে শারীরিক উপস্থিতি ব্যতিরেকে ভার্চুয়াল পদ্ধতিতে জামিন ও জরুরি দরখাস্ত শুনানি করা যাবে।

পূর্ববর্তী নিবন্ধমেয়াদোত্তীর্ণ বিদেশি পণ্য খোলা বাজারে বিক্রি
পরবর্তী নিবন্ধ৩০ জুনের মধ্যে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার আল্টিমেটাম