জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও চট্টগ্রাম মহানগরীর আমির মুহাম্মদ নজরুল ইসলাম বলেন, সিন্ডিকেটেড আন্দোলন করে বন্দর অচল রেখে রমজানে নিত্যপণ্যের কৃত্রিম সংকট সৃষ্টির ষড়যন্ত্র অন্তর্বর্তীকালীন সরকারের শেষ সময়ে নিয়ন্ত্রণে এসেছে। কিন্তু নতুন সরকারের যাত্রা শুরুর সাথে সাথেই মাহে রমজানের শুরুতে বাজারে অস্থিরতা সৃষ্টি করা হয়েছে। ব্রয়লার মুরগি, লেবু, পেঁয়াজসহ বেশ কিছু নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণহীন হয়ে পড়ে। নিত্যপণ্যের দামে সৃষ্ট অস্থিরতায় সপ্তাহের ব্যবধানে কিছুটা পরিবর্তন আসলেও বাজার এখনো পুরোপুরি স্বস্তিদায়ক নয়। টিসিবির গাড়ির সামনে লম্বা লাইন ও মানুষের ভোগান্তি কমেনি। তদারকি জোরদার করে সিণ্ডিকেটেড চাঁদাবাজি বন্ধ করুন। সরবরাহ ব্যবস্থাকে নির্বিঘ্ন রেখে নিত্যপণ্যের বাজারে স্বস্তি বজায় রাখুন।
গতকাল বুধবার জামায়াতে ইসলামী মহানগরীর কার্যালয়ে দায়িত্বশীল সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। থানা দায়িত্বশীল সমাবেশে আরও উপস্থিত ছিলেন মহানগরীর সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা খাইরুল বাশার, মুহাম্মদ উল্লাহ, ফয়সাল মুহাম্মদ ইউনুস ও মোরশেদুল ইসলাম চৌধুরী, সাংগঠনিক সম্পাদক ডা. একেএম ফজলুল হক, ডা. ছিদ্দিকুর রহমান, মহানগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি এস এম লুৎফর রহমান, হামেদ হাসান ইলাহী, আমির হোছাইন, প্রফেসর মুহাম্মদ সাইফুল্লাহ, অধ্যক্ষ মাওলানা জাকের হোসাইন, ফখরে জাহান সিরাজী, ফারুকে আজম, অধ্যক্ষ মুহাম্মদ নুরুন্নবী, মুহাম্মদ ইসমাইল, ড. আ ম ম মাসরুর হোসাইন প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।












