রাঙামাটিতে নিজ রাইফেলের গুলিতে আত্মহত্যা করেছে এক পুলিশ কনস্টেবল। বৃহস্পতিবার দুপুর পৌনে দুইটায় এ ঘটনা ঘটে।
নিহত কনস্টেবল মো. কাইয়ুম সরকার (৩৪)রাঙামাটির সুখী নীলগঞ্জস্থ পুলিশ লাইনে কর্মরত ছিলেন। যার কনস্টেবল নাম্বার ১২৫১। রাঙামাটির অতিরিক্ত পুলিশ সুপার তাপস রঞ্জন ঘোষ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কনস্টেবল কাইয়ুম দায়িত্ব পালন করার জন্য ব্যারেক থেকে অস্ত্র নিয়ে রাস্তায় এসে এ ঘটনা ঘটায়। ধারণ করা হচ্ছে পারিবারিক কলহের জের ধরে এ ঘটনা ঘটতে পারে ।মো. কাইয়ুম সরকার গাজীপুরের কালিয়াকৈর থানার বাঁশকৈর গ্রামের মো. আইয়ুব আলী সরকারের পুত্র।










