নিউ মায়ের দোয়া বেকারিকে জরিমানা

অস্বাস্থ্যকর পরিবেশ

আজাদী প্রতিবেদন | সোমবার , ১৭ নভেম্বর, ২০২৫ at ১০:৪৯ পূর্বাহ্ণ

নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি পণ্য তৈরিসহ বিভিন্ন অপরাধে নগরের নিউ মায়ের দোয়া বেকারিকে ৪৮ হাজার টাকা জরিমানা করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) ভ্রাম্যমাণ আদালত। শাহ আমানত সেতু সড়কের কালামিয়া বাজার এলাকায় অবস্থিত ওই বেকারিতে গতকাল রোববার পরিচালিত অভিযানে নেতৃত্ব দেন চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যা।

চসিকের জনসংযোগ কর্মকর্তা আজিজ আহমদ জানান, অভিযানে অস্বাস্থ্যকর নোংরা পরিবেশে বেকারি পণ্য তৈরি, বিভিন্ন ধরনের লেভেলহীন রং, ফ্লেভার ও বিভিন্ন রাসায়নিকের ব্যবহার, যথাযথ স্বাস্থ্যবিধি না মানার প্রমাণ মিলে। এছাড়া ট্রেড লাইসেন্সও হালনাগাদ নেই বেকারিটির। তাই জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

পূর্ববর্তী নিবন্ধপ্রভোস্টের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তালা ঝুলিয়ে শিক্ষার্থীদের বিক্ষোভ
পরবর্তী নিবন্ধমওলানা ভাসানীর ৪৯তম মৃত্যুবার্ষিকী আজ