নাসিরাবাদ বায়েজিদে কোনো অন্যায় অনিয়ম থাকবে না : মীর হেলাল

| সোমবার , ২ ফেব্রুয়ারি, ২০২৬ at ৭:২৮ পূর্বাহ্ণ

চট্টগ্রাম(হাটহাজারীবায়েজিদ) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলবিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ও বিএনপি বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেছেন, ব্যবসা বাণিজ্যসহ উন্নত জীবনের জন্য নাসিরাবাদ বায়েজিদ হবে আদর্শ এলাকা। এই এলাকায় কোনো প্রকার অন্যায় অনিয়ম থাকবে না। এলাকার উন্নয়নে তার ব্যক্তিগত প্রচেষ্টা ও পরিকল্পনার কথা উল্লেখ করে মীর হেলাল বলেন, এই এলাকার সর্বস্তরের মানুষের প্রতিনিধি নিয়ে উন্নয়ন সমন্বয় ও শান্তিশৃঙ্খলা রক্ষায় বিশেষ কমিটি গঠন করা হবে।

গতকাল সকালে ২নং জালালাবাদ ওয়ার্ডে গণসংযোগকালে বিভিন্ন পথসভায় একথা বলেন মীর হেলাল। মীর হেলাল স্থানীয় মোজাফ্‌ফর নগর শ্যামল ছায়া হয়ে চন্দ্রনগর গিয়ে এক বিরাট উঠান বৈঠকে মিলিত হন। উঠান বৈঠক শেষে চৌধুরী নগর হয়ে বনানী আবসিক হয়ে বাবুল সাহেবের মাঠ দিয়ে মেরিন সিটি হলে জজ আবাসিক এলাকা, জামতলা চন্দ্রনগর, এরশাদ নগরে পথসভায় যোগদান করেন। পরে তিনি জামতলা হতে ডেবারপাড় হয়ে তানভীর সাহেবের স্কুলে উঠান বৈঠকে যোগদান করেন। উঠান বৈঠক শেষে মুক্তিযোদ্ধা হয়ে পুনরায় বাংলাবাজার হয়ে পূর্বাচল গ্রীনভ্যালী, শেরশাহ বিহারী মসজিদ হয়ে উঠান বৈঠক শেষ করে মিনার এলাকা, ফকির পাড়া মাইজপাড়া হয়ে ফুট লাইন, ৪২০ নাম্বার গলি, বাবলুর বাড়ী হয়ে ব্যাটেলিয়ান শেরশাহ ঈদগাহ মাঠে পথসভায় বক্তব্য রাখেন। পরে তিনি ব্যাটেলিয়ন হয়ে অন্ধ কলোনি বায়েজিদ আবাসিকে আরো একটি পথসভায় বক্তব্য রাখেন। সর্বশেষ তিনি ড্রিমল্যান্ড আবাসিক এলাকা হয়ে চা বোর্ড আরেফিন নগর ফকির পাড়ায় তার গনসংযোগ শেষ করেন।

এসময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির যুগ্মআহ্বায়ক সৈয়দ আজম উদ্দিন, মহানগর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মো: শাহেদ, বায়েজিদ থানা বিএনপি সাবেক সভাপতি আবদুল্লাহ আল হারুন, শ্রমিকদলের আজিজ উদ্দিন মিন্টু, কৃষকদলের সাবের আহমেদ টারজেন, অরুপ বড়ুয়া, ৪৪নং ওয়ার্ড বিএনপির আহ্বায়ক মামুন আলম, সদস্য সচিব জাফর আহমদ খোকনসহ বিএনপি, যুবদল, ছাত্রদল, মহিলাদল, স্বেচ্ছাসেবকদল সহ অন্যান্য অংঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসাতকানিয়ায় নাজমুল মোস্তফার গণসংযোগ
পরবর্তী নিবন্ধসংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা ও অধিকার রক্ষার অঙ্গীকার ডা. এটিএম রেজাউলের