নাসিরাবাদ গার্লস স্কুল মাঠে ঈদের জামাত সাড়ে ৭টায়

মহিলাদের জন্য বিশেষ ব্যবস্থা

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ১৯ মার্চ, ২০২৬ at ১০:২৭ পূর্বাহ্ণ

চট্টগ্রাম শহরে এবার মহিলাদের ঈদের জামাতে নামাজ পড়ার আয়োজন করা হয়েছে। নগরীর চট্টগ্রাম সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় (নাসিরাবাদ গার্লস স্কুল) মাঠে পুরুষদের পাশাপাশি বিশেষ পর্দার মাঝে এই নামাজ আদায়ের ব্যাবস্থা করা হয়েছে। ঈদের দিন সকাল সাড়ে ৭টায় ঈদ জামাত অনুষ্ঠিত হবে। গাড়ি পার্কিংসহ প্রথমবারের মতো অনুষ্ঠিত এই ঈদ জামাত সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও উদ্যোক্তারা জানিয়েছেন।

পূর্ববর্তী নিবন্ধচন্দনপুরায় ফাঁকা ফ্ল্যাটে চুরি
পরবর্তী নিবন্ধমহামুনিতে লায়ন্স ক্লাব অব চিটাগাং কর্ণফুলীর ঈদ উপহার বিতরণ