বাংলাদেশ নারী সাংবাদিক কেন্দ্রের চট্টগ্রাম বিভাগীয় সম্মেলন আজ শুক্রবার সকাল ৯ টায় নগরীর পিটস্টপ রেস্টুরেন্ট এ অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি থাকবেন একুশেপদকপ্রাপ্ত সাংবাদিক দৈনিক আজাদী সম্পাদক এম এ মালেক।
সম্মেলন উদ্বোধন করবেন সংগঠনের কেন্দ্রীয় প্রেসিডেন্ট নাসিমুন আরা মিনু। বিশেষ অতিথি থাকবেন ডিসি ট্রাফিক (নর্থ) জয়নাল আবেদীন। অনুষ্ঠানে চট্টগ্রাম বিভাগে কর্মরত নারী সাংবাদিকরা উপস্থিত থাকবেন। প্রেস বিজ্ঞপ্তি।











