চট্টগ্রাম মহানগর মহিলা আওয়ামী লীগের সভাপতি হাসিনা মহিউদ্দিন বলেছেন, যুগে যুগে অশুভ শক্তির বিনাশে নারী শক্তির বিকাশ ছিল অগ্রগণ্য। নারী শক্তির জাগরণী দুর্গাপূজার মূল তথ্য। তিনি গতকাল শারদীয় দুর্গাপূজার ষষ্ঠতে সদরঘাট পি.কে. সেন কম্পাউন্ড সার্বজনীন পূজা উদ্যাপন পরিষদের সুবর্ণজয়ন্তী উপলক্ষে শিশু–কিশোর ও নারী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। পরিষদের সভাপতি সুভাষ বিশ্বাসের সভাপতিত্বে ও মহিলা সম্পাদিকা শ্রাবণী চক্রবর্তীর পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন মশিউর রহমান চৌধুরী, মাহবুবুল হক সুমন, প্রবীর দাশ তপু, কাউন্সিলর আব্দুস সালাম মাসুম, কাউন্সিলর নিলু নাগ, নির্মনেন্দু ঝুলন, দীপক বড়ুয়া, মনীষা দাশ, সাগর ভট্টাচার্য, রিমন চক্রবর্তী, রিকি চক্রবর্তী, কনিকা দাশ, ডলি চৌধুরী, হৈমন্তী দাশ জুঁই, বকুল ধর, শান্তা মজুমদার, দৃষ্টি মোহান্তি, সীমা চৌধুরী, দেবশ্রী দত্ত, প্রিয়া চৌধুরী, পাপিয়া দত্ত, পাঁপড়ি চৌধুরী, সুমিতা চন্দ, পিয়ালী দাশ, প্রিয়াঙ্কা ধর, তুহিন শীল, এড. সুব্রত শীল রাজু, ডা. সৌরভ দে টনি, রাহুল ধর, আবির মজুমদার, সঞ্জয় মোহান্তি, রুবেল চক্রবর্তী, অনিক চৌধুরী, জয় দাশ বাবু, পিয়াল চৌধুরী, জয়জিত চৌধুরী, বিজয় মোহান্তি, বাবু দাশ, সৌরভ ধর, সুজয় দাশ, তুষার সেনগুপ্ত, তীর্থ ভট্টাচার্য, নয়ন বল, অনিক দাশ, অমিত দত্ত প্রমুখ। শেষে প্রধান অতিথি পি.কে. সেনের বিভিন্ন ঐতিহ্য নিয়ে নির্মিত প্রামাণ্য চিত্র ফিতা কেটে উদ্বোধন করেন। প্রেস বিজ্ঞপ্তি।












