নারী লিগে শিরোপার দ্বারপ্রান্তে ঋতুপর্ণারা

| বুধবার , ১১ ফেব্রুয়ারি, ২০২৬ at ১১:১১ পূর্বাহ্ণ

সাফ অনূর্ধ্ব১৯ চ্যাম্পিয়নশিপের কারণে ১৩ দিন বিরতির পর গতকাল মঙ্গলবার নারী ফুটবল লিগ ফের শুরু হয়েছে। রাজশাহী স্টার্স ৮০ গোলে সদ্যপুষ্করণীকে হারিয়ে শিরোপার কাছাকাছি চলে এসেছে। ১৩ ফেব্রুয়ারি নিজেদের শেষ ম্যাচে বাংলাদেশ সেনাবাহিনীর বিপক্ষে ন্যূনতম এক পয়েন্ট নিতে পারলেই চ্যাম্পিয়ন হবেন ঋতুপর্ণারা। ১০ ম্যাচে তখন ঋতুপর্ণাআফিদাদের হবে ২৮ পয়েন্ট, যা অন্য দলের হওয়ার আর সুযোগ থাকবে না। কমলাপুরের বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল স্টেডিয়ামে সাফে সর্বোচ্চ গোলদাতা ও সেরা খেলোয়াড়ের স্বীকৃতি পাওয়া আলপি আক্তার দেশে ফিরেই হ্যাটট্রিক করেছেন। জোড়া গোল করে ম্যাচ সেরা হয়েছেন ঋতুপর্ণা চাকমা। প্রীতি ও মুনকি আক্তার একটি এবং অন্যটি আত্মঘাতী থেকে এসেছে। এর আগে দিনের প্রথম ম্যাচে বাংলাদেশ সেনাবাহিনী ১৮০ গোলে গত আসরের চ্যাম্পিয়ন নাসরিন স্পোর্টস একাডেমিকে হারিয়েছে। সুলতানা একাই ৯ গোল করেন। বৃষ্টি হ্যাটট্রিক, উন্নতি, তনিমা জোড়া এবং হালিমা এক গোল করেন। এই জয়ে সেনাবাহিনী ৯ ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে। শেষ ম্যাচে রাজশাহীকে হারালে দুই দলের পয়েন্ট সমান ২৭ হবে। তখন শিরোপা নির্ধারণের জন্য প্লে অফ হবে। ফরাশগঞ্জ আজ ও শেষ রাউন্ডের ম্যাচ জিতলে তাদেরও ২৭ পয়েন্ট হবে। সেক্ষেত্রে তিন দলই পুনরায় শিরোপার জন্য খেলবে।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রামে ভোজন উৎসবে নতুন মাইলফলক ‘টাউন হল’
পরবর্তী নিবন্ধবেইজ বিলিয়ার্ডসের টেন বল পুল টুর্নামেন্ট সম্পন্ন