নারী এশিয়ান কাপের ফাইনালে খেলবে অস্ট্রেলিয়া-জাপান

স্পোর্টস ডেস্ক | বৃহস্পতিবার , ১৯ মার্চ, ২০২৬ at ১০:১১ পূর্বাহ্ণ

নয়বারের চ্যাম্পিয়ন চীনকে বিদায় করে স্বাগতিক অস্ট্রেলিয়া এএফসি নারী এশিয়ান কাপের ফাইনালে উঠে প্রতিপক্ষের অপেক্ষায় ছিল। বুধবার দ্বিতীয় সেমিফাইনালের পর অস্ট্রেলিয়া পেয়ে গেছে তাদের প্রতিপক্ষ। ২০১১ সালের বিশ্ব চ্যাম্পিয়ন জাপানের বিপক্ষে ফাইনাল খেলবে অস্ট্রেলিয়া। আগামী ২১ মার্চ সিডনিতে শ্রেষ্ঠত্বের লড়াইয়ে মুখোমুখি হবে অস্ট্রেলিয়া ও জাপান। জাপানের মেয়েদের সামনে সর্বশেষ আসরে ছিল হ্যাটট্রিক চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ।

তবে ভারতে অনুষ্ঠিত আসরের সেমিফাইনাল থেকেই বিদায় নিয়েছিল জাপান। এবার তাদের সামনে তৃতীয় শিরোপা জয়ের আর স্বাগতিক অস্ট্রেলিয়ার সামনে দ্বিতীয়বার চ্যাম্পিয়ন হওয়ার হাতছানি। সর্বশেষ আসরের চ্যাম্পিয়ন ও নয়বারের শিরোপাধারী চীনকে বিদায় করেছে অস্ট্রেলিয়া। সর্বশেষ আসরের রানার্স আপ দক্ষিণ কোরিয়াকে বিদায় করে দিয়েছে জাপান। বুধবার সিডনিতে হওয়া দ্বিতীয় সেমিফাইনালে জাপানের মেয়েরা ৪১ গোলে হারায় দক্ষিণ কোরিয়াকে।

সিডনির অস্ট্রেলিয়া স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে বল দখল ও আক্রমণে একক আধিপত্য বিস্তার করে জাপান। পুরো ম্যাচের ৬৭ শতাংশ সময় নিজেদের অধীনে বল ধরে রাখেন জাপানের মেয়েরা। আর প্রতিপক্ষের গোলবার লক্ষ্য করে মোট শট নেয় ৩২টি। এর মধ্যে অন টার্গেটে ছিল নয়টি শট। এতে গোল এসেছে মোট চারটি। এদিকে পুরো ম্যাচের ৩৩ শতাংশ সময় নিজেদের নিয়ন্ত্রণে বল ধরে রাখেন দক্ষিণ কোরিয়ার ফুটবলাররা। আর জাপানের গোলবারে তারা শট নেয় মোট ১১টি।

গোল এসেছে মাত্র একটি। ম্যাচের প্রথমার্ধেই দক্ষিণ কোরিয়ার জালে দুইবার বল পাঠায় জাপান। ম্যাচের ১৫তম মিনিটে আসে প্রথম গোলটি। গোল করে দলকে লিড এনে দেন রিকো উয়েকি। আর এর ঠিক ১০ মিনিট পর ব্যবধান দ্বিগুন করেন জাপানিজ ফরোয়ার্ড মাইকা হামানো। ফলে ২০ গোল ব্যবধানে এগিয়ে থেকেই বিরতিতে যায় জাপানিজরা। দ্বিতীয়ার্ধে খেলায় গতি বাড়িয়ে দেয় দক্ষিণ কোরিয়া। কিন্তু তাতেও কোনো লাভ হচ্ছিল না। আর ম্যাচের ৭৫তম মিনিটে উল্টো আরও এক গোল খেয়ে বসে তারা। জাপানের হয়ে ব্যবধান তিনগুণ করেন সাকি কুমাগাই। আর ৭৮তম মিনিটে একটি গোল পরিশোধ করেন দক্ষিণ কোরিয়া। দলের একমাত্র গোলটি করেন কাং ছাই রিম।

এদিকে ৮১তম মিনিটে জাপানের হয়ে চতুর্থ গোলটি করেন রেমিনা ছিবা। এরপর ম্যাচে আর কোনো গোল হয়নি। ফলে ৪১ গোলের বড় ব্যবধানে জয় নিয়েই মাঠ ছাড়ে জাপান।

পূর্ববর্তী নিবন্ধচ্যাম্পিয়ন্স লিগের শেষ আটে পিএসজি, রিয়াল ও আর্সেনাল
পরবর্তী নিবন্ধর‌্যাঙ্কিংয়ের শীর্ষ দশে মিরাজ নাহিদের বড় লাফ