নারীর নিরাপত্তা নিশ্চিতে সচেতনতা বৃদ্ধি প্রয়োজন

সেমিনারে বক্তারা

| মঙ্গলবার , ১০ মার্চ, ২০২৬ at ৫:৫০ পূর্বাহ্ণ

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে কর্ণফুলী এরিয়া প্রোগ্রাম, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের উদ্যোগে গত ৮ মার্চ একটি সেমিনারের আয়োজন হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কর্ণফুলী এরিয়া প্রোগ্রাম, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের এরিয়া প্রোগ্রাম ম্যানেজার জনি রোজারিও। অনুষ্ঠানের প্রতিপাদ্য বিষয় ছিল-“আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচার। সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার।”

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মহিলা বিষয়ক অধিদপ্তরচট্টগ্রামের উপ পরিচালক আতিয়া চৌধুরী। তিনি তার বক্তব্যে নারীদের সমতা, মর্যাদা ও ক্ষমতায়নের গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, নারী ও কন্যাশিশুর অধিকার নিশ্চিত করতে সমাজের সকলকে একসাথে কাজ করতে হবে এবং নারীর নিরাপত্তা ও উন্নয়ন নিশ্চিত করতে সচেতনতা বৃদ্ধি অত্যন্ত প্রয়োজন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মর্জিনা আক্তার, পরিদর্শক, পুলিশ ইনভেস্টিগেশন ব্যুরো (পিবিআই)। তিনি নারীদের প্রতি সহিংসতা প্রতিরোধ, আইনগত সহায়তা এবং নিরাপত্তা বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন। এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন যেমন যুগান্তর সমাজ উন্নয়ন সংস্থা, সেন্টার ফর ডিজএবল্ড কনসার্ন, সংশপ্তক, অপরাজেয় বাংলাদেশ, উষা নারী উন্নয়ন সংস্থা এবং চট্টগ্রামের বিভিন্ন সমবায় সমিতির সদস্যরা অংশগ্রহণ করেন। তাদের সক্রিয় অংশগ্রহণে অনুষ্ঠানটি আরও প্রাণবন্ত হয়ে ওঠে। অনুষ্ঠানে কর্ণফুলী এরিয়া প্রোগ্রাম, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের পক্ষ থেকে শারমিন আক্তার, দোলন রোজারিও, রিপা চাকমা, পায়েল ক্রিস্টিনা দাশ এবং স্মীতা দে উপস্থিত ছিলেন। সর্বমোট ১১৫ জন অংশগ্রহণকারী এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এই আয়োজনের মাধ্যমে নারীর অধিকার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং একটি সমতাভিত্তিক সমাজ গঠনের গুরুত্ব তুলে ধরা হয়। অনুষ্ঠানের শেষে সকল অংশগ্রহণকারী নারী ও কন্যাশিশুর অধিকার রক্ষায় একসাথে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসিকদারপাড়া ছলিমুল উলুম এতিমখানায় প্রশিক্ষণার্থীদের মাঝে সার্টিফিকেট বিতরণ
পরবর্তী নিবন্ধপ্রযুক্তির অপব্যবহার থেকে বিরত থাকতে সচেতন থাকার আহ্বান