নারীর জীবন অত সহজ নয় জানি
সহজ ছিল না কোনো বছরে, যুগে
স্বাধীনতা স্বাধীনতা যতই বলি সবাই
নারীরা‘ই নানা দুঃখে কষ্টে ভোগে।
আজো ধর্ষিতার চিৎকারে চারপাশ
আকাশ–বাতাসে ক্রন্দনরোল উঠে,
যারা লিপ্ত এই অপকর্মের সাথে
তাদের তো অনুশোচনা হয় না মোটে।
আজো নারীরা অলিতে–গলিতে
পড়ে ইভটিজিং এর নোংরা কবলে,
নিরাপদ নয় ঘরে ও বাইরে কোথাও
শুধু দেখছি, সবকিছু নষ্টদের দখলে।
যখন শিক্ষার আলো বাংলার ঘরে ঘরে
তবে কেন নারীদের সাথে হয় অবিচার,
সুস্থ মস্তিষ্কের অভাব পড়েছে দেশজুড়ে
সনদে শুধু শিক্ষা, বাড়ায়নি বোধের আকার।
বিশ্বের কাছে লজ্জিত, ঘৃণিত আমরা
আমরাই নারীদের করছি অসম্মান,
সচেতনতা বাড়াতে হবে নারী–পুরুষের
নারীরাই একটি জাতির বিশাল অবদান।






