নামজাদা ছড়ুয়া

সুব্রত চৌধুরী | বুধবার , ৭ জানুয়ারি, ২০২৬ at ৫:৩২ পূর্বাহ্ণ

তাঁর ছড়াতে বৃষ্টি নামে

টাপুর টুপুর ছন্দে,

অঙ্গন জুড়ে রঙ্গন ফোটে

মিষ্টি মধুর গন্ধে।

তাঁর ছড়াতে বেজে ওঠে

সৃষ্টি সুখের বীণ,

ছড়ার ছন্দে ভেসে ওঠে

নানান রঙের দিন।

তাঁর ছড়াতে ভেসে ওঠে

দুঃখ সুখের ছবি,

ছড়ার ছন্দে পাই যে খুঁজে

হীরে পান্না সবই।

ছড়ার রাজ্যের রাজা তিনি

নামজাদা ছড়ুয়া,

জন্মদিনে লহ প্রণাম

সুকুমার বড়ুয়া।

পূর্ববর্তী নিবন্ধছন্দের যাদুকর
পরবর্তী নিবন্ধসুকুমার বড়ুয়া