টেকনাফে নাফ নদী থেকে চার জেলেকে নৌকাসহ ধরে নিয়ে গেছে মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি। গতকাল মঙ্গলবার সকালে টেকনাফ উপজেলার শাহপরীর দ্বীপ সংলগ্ন নাইক্ষ্যংদিয়া এলাকায় এ ঘটনা ঘটে। জেলেদের বাড়ি শাহপরীর দ্বীপের পুকপাড়া এলাকায় বলে জানা যায়।
সীমান্ত এলাকার বাসিন্দা ফয়েজ উল্লাহ জানান, সকালে নাফ নদীর নাইক্ষ্যংদিয়া সংলগ্ন এলাকা থেকে মাছ ধরার সময় একটি নৌকাসহ চার জেলেকে ধরে নিয়ে যায় আরাকান আর্মির সদস্যরা। ঘটনার পর ভুক্তভোগী জেলেদের পরিবারের সদস্যরা বিষয়টি সংশ্লিষ্ট বিজিবি ক্যাম্পে অবহিত করেছেন। এ ব্যাপারে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইনামুল হাফিজ নাদিম বলেন, ‘ঘটনাটি সম্পর্কে খোঁজখবর নেওয়া হচ্ছে। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।













