পটিয়া ছনহরা নান্দনিক শিল্পকলা একাডেমির ১যুগ পূর্তি উদযাপন গত ২৩ মার্চ অনুষ্ঠিত হয়। নান্দনিকের সভাপতি সুজিত ভট্টাচার্য দোলনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানের সুচনা করেন ছনহরা ষোড়শী বালা উচ্চবিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সুকৃতি দে।
কর্মসূচিতে ছিল শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও চিত্র প্রদর্শনী, ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ। কথামালায় অংশ নেন প্রবীণ আইনজীবী রনজিত কুমার মিত্র, অধ্যাপক সুধীর দাশ, রতন বিশ্বাস, অবসর প্রাপ্ত সমবায় কর্মকর্তা দিলীপ সিংহ, সুব্রত কানুনগো, রাখাল বিশ্বাস, উজ্জ্বল দত্ত, টিপু শীল, সোনালী দত্ত, নৃত্য প্রশিক্ষক অভিরূপা বড়ুয়া, ইউপি সদস্য ইকবাল সিকদার, প্রশিক্ষক সুজয় শীল, সুমন দেব, অর্চনা ভট্টাচার্য প্রমুখ। অনুষ্ঠানে নবনির্বাচিত পর্ষদের পরিচালক রতন কুমার বিশ্বাস, সভাপতি সুজিত ভট্টাচার্য দোলন, সিনিয়র সহ–সভাপতি সুব্রত কানুনগো, সহ সভাপতি অসীম দাশ, অনজন ভট্টাচার্য, রূপক মিত্র, সঞ্জীব চক্রবর্তী টিংকু, সাধারণ সম্পাদক উত্তম দাশ, যুগ্ম সম্পাদক ম্যাক্সিম গোর্কি শীল ও উজ্জ্বল দত্ত, অর্থ সম্পাদক টিপলু বিশ্বাস, সাংস্কৃতিক সম্পাদক সীমা দাশ, সাংগঠনিক সম্পাদক পদে যুগ্মভাবে অনিক বিশ্বাস, তুলি দত্ত সহ ২১ সদস্য বিশিষ্ট ত্রিবর্ষীয় কমিটির অভিষেক সম্পন্ন হয়। একাডেমীর শিক্ষার্থীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে বিজয়ীদের পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠান পরিচালনা করেন সুব্রত কানুনগো ও উজ্জ্বল দত্ত। প্রেস বিজ্ঞপ্তি।












