নানুপুর ঋষি অদ্বৈতানন্দ আশ্রমে প্রতিষ্ঠাবার্ষিকী

| রবিবার , ১১ জানুয়ারি, ২০২৬ at ১২:১৫ অপরাহ্ণ

ফটিকছড়ির নানুপুর ইউনিয়নের দাসপাড়া ঋষি অদ্বৈতানন্দ আশ্রমে ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অষ্টপ্রহরব্যাপী মহোৎসব গত বুধবার অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন ফটিকছড়ি আসনে বিএনপির মনোনীত প্রার্থী সরওয়ার আলমগীর। তিনি বলেন, মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সকলের সমাধিকারের বাংলাদেশ বিনির্মাণে বিএনপি বদ্ধপরিকর।

স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের সদস্যসচিব জুয়েল চক্রবর্তী। বিশেষ অতিথি ছিলেন মিহির চক্রবর্তী, আমিনুল হক, এস এম আজিজ উল্লাহ, আমান উল্লাহ, ডা. খায়েজ আহমদ, শহিদুল ইসলাম, মোজাহারুল ইকবাল লাভলু, বাবর মিয়া বাবলা ও আলী জহির। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধনির্বাচনী মাঠকে ভীতি ও শঙ্কামুক্ত করতে হবে
পরবর্তী নিবন্ধপাহাড় কেটে রামগড় স্থলবন্দরে মাটি ভরাট, অভিযোগের তদন্ত শুরু