নানুপুর আবু সোবহান বিদ্যালয়ের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান

| শনিবার , ৪ এপ্রিল, ২০২৬ at ৫:৪০ পূর্বাহ্ণ

ফটিকছড়ি নানুপুর আবু সোবহান উচ্চ বিদ্যালয়ের বার্ষিক পুরস্কার বিতরণী ও এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি শেখ মোহাম্মদ আজিজ উল্লাহ।

এতে প্রধান অতিথি ছিলেন আলহাজ্ব সরোয়ার আলমগীর। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদ মোহাম্মদ ইব্রাহিম। স্বাগত বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শাহজাহান। শিক্ষক নুরুল ইসলাম ও তাহেরিন ফাতেমার যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে আলোচনায় অংশ নেন বিএনপি নেতা আহমেদ হোসেন তালুকদার, ফটিকছড়ি উপজেলা বিএনপির সদস্য সচিব জহির আজম চৌধুরী, চট্টগ্রাম উত্তর জেলা কৃষক দলের সদস্য নাজিম উদ্দিন শাহীন, শিক্ষক আব্দুল কাদের জিলানী, শিক্ষার্থী মোঃ সানজিদুল করিম, অর্ণব অধিকারী, পার্থ বড়ুয়া, বিশ্বজিৎ বড়ুয়া, মোঃ. তারেক উদ্দিন প্রমুখ। পরে শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচলমান সংঘাত দ্রুত বন্ধ করার আহ্বান মাহাথির মোহাম্মদের
পরবর্তী নিবন্ধনুরুন নাহার বেগম