নানা আয়োজনে চট্টগ্রাম বিজিএমইএ বিশ্ববিদ্যালয়ে পিঠা উৎসব

| মঙ্গলবার , ১০ ফেব্রুয়ারি, ২০২৬ at ১১:০৯ পূর্বাহ্ণ

নানা আয়োজনে চট্টগ্রাম বিজিএমইএ ইউনিভার্সিটি অফ ফ্যাশন এন্ড টেকনোলজিতে (সিবিইউএফটি) পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সিবিইউএফটি কালচারাল ক্লাবের উদ্যোগে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের হল রুমে অনুষ্ঠিত উৎসবে প্রধান অতিথি উদ্বোধন করেন সিবিইউএফটি বোর্ড অফ ট্রাস্টিজের চেয়ারম্যান নাসির উদ্দিন চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য ও কোষাধ্যক্ষ প্রফেসর প্রদীপ চক্রবর্তী।

প্রধান অতিথি বলেন, পিঠা উৎসব আমাদের শেকড়, সংস্কৃতি ও ঐতিহ্যের গৌরব।

আশা করিএমন আয়োজন শিক্ষার্থীদের মাঝে দেশীয় সংস্কৃতির চর্চা ও সামাজিক বন্ধনকে আরও দৃঢ় করবে। অনুষ্ঠানে এমন সুন্দর ও প্রাণবন্ত আয়োজনের জন্য সিবিইউএফটি কালচারাল ক্লাবসহ সংশ্লিষ্ট সকল ছাত্রছাত্রীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান ভারপ্রাপ্ত উপাচার্য প্রফেসর প্রদীপ চক্রবর্তী। তিনি বলেন, এসব আয়োজনের মাধ্যমে ক্যাম্পাস হয়ে ওঠে আরও আনন্দমুখর, প্রাণোচ্ছল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ডিনগণ, বিভাগীয় প্রধানগণ, রেজিস্ট্রার ও শিক্ষকশিক্ষার্থীবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধহালদা অববাহিকার মানিকছড়ি অংশে তামাক চাষ বন্ধ
পরবর্তী নিবন্ধনগরীতে কানেক্টিং চিটাগাংয়ের মোটর শোভাযাত্রা