বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ নাজিরহাট পৌরসভা শাখার অভিষেক অনুষ্ঠান গত ১৫ অক্টোবর সুয়াবিল সিদ্ধাশ্রম মঠে বিভিন্ন মাঙ্গলিক অনুষ্ঠানমালার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলপ্রদীপ প্রজ্বলন, বেদমন্ত্র পাঠের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করেন সুয়াবিল সিদ্ধাশ্রমের অধ্যক্ষ দেবানন্দ যতি মহারাজ। চণ্ডীপাঠের মাধ্যমে অনুষ্ঠানে শারদীয় আগমনী বার্তা প্রদান করেন ফটিকছড়ি কেন্দ্রীয় লোকনাথ মন্দিরের অধ্যক্ষ উজ্জ্বলানন্দ ব্রহ্মচারী। পরিষদের সভাপতি প্রদীপ রায়ের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সৌরভ পালের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নাজিরহাট পৌরসভার মেয়র লায়ন এ.কে জাহেদ চৌধুরী। উদ্বোধক ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ–সভাপতি বীর মুক্তিযোদ্ধা এড. প্রিয়রঞ্জন দত্ত। বিশেষ অতিথি ছিলেন জেলা পূজা উদযাপন পরিষদের সাংগঠনিক সম্পাদক লায়ন রিমন মুহুরি, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান এড. উত্তম মহাজন, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হারেছ মিয়া, পৌর যুবলীগের সভাপতি মো. হাসান, কমিশনার মোস্তফা কামাল, গাজী আমান উল্লাহ আমান, উপজেলা পূজা পরিষদের সভাপতি অধ্যাপক দয়াল রায়, সাধারণ সম্পাদক প্রকৌশলী কাজল শীল, ভুজপুর থানা পূজা পরিষদের সভাপতি পন্ডিত লিংকন চক্রবর্ত্তী, সাধারণ সম্পাদক রনজিত শীল, বাগীশিক ফটিকছড়ি উপজেলা সংসদের সভাপতি ও অভিষেক অনুষ্ঠানের প্রধান সমন্বয়ক সুমন কুমার বণিক, এড. মিহির দে, লায়ন বরুণ কুমার আচার্য্য, রুপন ভৌমিক, সঞ্চয় ধর, ডা. মানিক নাথ, প্রিয়রঞ্জন ভট্টাচার্য, রবিন পাল, মানস চক্রবর্ত্তী, আদিত্য সৈকত, ডা. লিটন চক্রবর্ত্তী। পরিষদের নবনির্বাচিত কর্মকর্তাদের শপথবাক্য পাঠ করান বীর মুক্তিযোদ্ধা এড. প্রিয়রঞ্জন দত্ত। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উজ্জ্বল পাল, প্রাণেষ চক্রবর্ত্তী, হরিলাল নাথ, ভবিরঞ্জন নাথ, সঞ্চয় ধর, সঞ্জীব চৌধুরী, জয় হাজারী, অনুপ ধর, উজ্জ্বল নাথ, আকাশ চৌধুরী, রবি দে, ক্লিনটন চক্রবর্ত্তী, লিংকন পাল, হৃদয় সরকার, শিমুল চক্রবর্ত্তী, রনি পাল, সবুজ সরকার, রিটু চক্রবর্ত্তী, কেশব সরকার, সঞ্জয় নাথ, সাজু নাথ, শান্তু পাল, বিকাশ পাল, সঞ্জয় নাথ প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।











