বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটির স্যোশাল রেসপনসিবিলিটি ক্লাবের উদ্যোগে ৪র্থ শ্রেণীর কর্মচারী ও বিভিন্ন দরিদ্র মানুষের নিকট ঈদ উপহার বিতরণ অনুষ্ঠান স্যোশাল রেসপনসিবিলিটি ক্লাবের প্রধান উপদেষ্টা ব্যবসায় প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক ধীমান বড়ুয়ার সভাপতিত্বে গতকাল মঙ্গলবার অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. মনজুরুল কিবরীয়া। অতিথি ছিলেন–আইকিউএসি’র পরিচালক ড. রানা করণ, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান মো. সালাহউদ্দিন চৌধুরী, ফার্মেসি বিভাগের চেয়ারম্যান জাহেদ বিন রহিম, ইংরেজি বিভাগের চেয়ারম্যান মো. আজিম উদ্দিন, আইন বিভাগের চেয়ারম্যান মো. নাছির উদ্দিন, জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগে ভারপ্রাপ্ত চেয়ারম্যান ইয়াসির সিলমী, ডেপুটি রেজিস্ট্রার সালাহউদ্দিন শাহরিয়ার, প্রক্টর ইনচার্জ ড. মোহাম্মদ সিরাজ মিয়া। আইন বিভাগের শিক্ষক ফারহাত ইসলামের সঞ্চালনায় উপস্থিত ছিলেন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক শামসুন নাহার সোমা, ইংরেজি বিভাগের শিক্ষক জেবুন নাহার, জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের শিক্ষক তাসনুভা তাহসিন, ফার্মেসি বিভাগের মো. আব্দুল্লাহ আল নোমান, শিক্ষার্থী মো. আসাদুজ্জামান, মো. নিজাম আলমদার, সায়েম উদ্দিন চৌধুরী, মো. সৈয়দ সাজিদ আহমদ, সাকিল আহমদ লিমন, জয় বড়ুয়া প্রমুখ। উপাচার্য বলেন, আমরা প্রত্যেকেই যদি ভালো কাজগুলোতে নিজেদের শরীক করতে পারি তাহলে এই সমাজ এবং রাষ্ট্র আরো সুন্দর হবে। একজন নাগরিক হিসেবে সমাজ এবং রাষ্ট্রের প্রতি আমাদের অনেক দায়িত্ব ও কর্তব্য রয়েছে। প্রেস বিজ্ঞপ্তি।










