বিজিসি ট্রাস্ট ভার্সিটির ব্যবসায় প্রশাসন বিভাগের স্যোশাল রেসপনসিবিলিটি ক্লাবের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ ব্যবসায় প্রশাসন বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড.সরোয়ার উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপাচার্য প্রফেসর ড. এ.এফ.এম. আওরঙ্গজেব। বিশেষ অতিথি ছিলেন রেজিস্ট্রার ইনচার্জ ড.এস.এম শোয়েভ। ক্লাবের উপদেষ্টা ব্যবসায় প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক ধীমান বড়ুয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রক্টর ড. সিরাজ মিয়া, ক্লাব চীফ তাসমিউল হাসান আলিফ প্রমুখ।
প্রধান অতিথি বলেন, দেশের একজন সচেতন নাগরিক হিসেবে আমাদের সকলের সমাজ এবং রাষ্ট্রের প্রতি দায়বদ্ধতা রয়েছে, সেই দায়বদ্ধতা থেকে সমাজের স্বল্প আয়ের মানুষের মাঝে এই শীতবস্ত্র বিতরণ কার্যক্রমের জন্য আমি ব্যবসায় প্রশাসন বিভাগের স্যোশাল রেসপনসিবিলিটি ক্লাবকে অভিনন্দন জানাই। শিক্ষিত হওয়ার পাশাপাশি আমাদের অনেক বেশী মানবিক হতে হবে, আমরা প্রত্যেকে যদি এই মানবিক কাজগুলো করি তাহলে এই দেশ এবং সমাজ আরো সুন্দর হবে।
বিভাগের শিক্ষক এবং ছাত্র–ছাত্রীদের সমন্বয়ে গঠিত একটি টিম আনোয়ারা উপজেলার জুঁইদন্ডির বিভিন্ন স্থানে শীতার্ত মানুষদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেন। প্রেস বিজ্ঞপ্তি।














