নাইক্ষ্যংছড়িতে বিদেশি পিস্তলসহ আটক ২

বান্দরবান প্রতিনিধি | সোমবার , ১৩ এপ্রিল, ২০২৬ at ৫:৪০ পূর্বাহ্ণ

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে দুটি বিদেশি পিস্তলসহ দুই যুবককে আটকের পর পুলিশে সোপর্দ করেছে বিজিবি। গতকাল রোববার বিকালে নাইক্ষ্যংছড়ি থানার উপপুলিশ পরিদর্শক আহম্মেদ মোরশেদ বিষয়টি নিশ্চিত করেন। আটকরা হলেন উখিয়া সাংখালী রোহিঙ্গা ক্যাম্প ব্লক এফ,১৩ নম্বর ক্যাম্পের মো. হোছনের ছেলে মো. ফারুক হোসেন (২১) এবং নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের প্রধান ঝিড়ি এলাকার মৃত সোলাইমানের ছেলে মো. নুরুল আলম (৩০)

বিজিবি জানায়, গত ১১ এপ্রিল গোপন সংবাদের ভিত্তিতে নাইক্ষ্যংছড়ি উপজেলা সদর ইউনিয়নের বাগানঘোনা এলাকায় অভিযান চালায় বিজিবি। এ সময় চাকঢালা থেকে আসা ১টি মোটরসাইকেলকে থামানোর সিগনাল দেয়া হয়। মোটরসাইকেলের ২ জন আরোহী বিজিবি দেখে পালানোর চেষ্টা করে। পরে আটক করে তল্লাশি করলে তাদের কাছ থেকে খালি ম্যাগজিনসহ ২টি বিদেশি পিস্তল, ৪২ রাউন্ড গুলি ও নগদ ৯৮ হাজার ৪৮৫ টাকা উদ্ধার করা হয়। পরে তাদের নাইক্ষ্যংছড়ি থানায় হস্তান্তর করা হয়। নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের (১১ বিজিবি) নায়েব সুবেদার মো. নুরুল ইসলাম বাদি হয়ে অস্ত্র আইনে একটি মামলা দায়ের করেন।

নাইক্ষ্যংছড়ি থানার উপপুলিশ পরিদর্শক আহম্মেদ মোরশেদ বলেন, আটক দুই জনই থানা হেফাজতে রয়েছে এবং জিজ্ঞাসাবাদ চলছে। আগামীকাল (সোমবার) তাদের আদালতে প্রেরণ করা হবে।

পূর্ববর্তী নিবন্ধসাবেক স্পিকার শিরীন শারমিন জামিনে মুক্ত
পরবর্তী নিবন্ধহরমুজ প্রণালি দিয়ে বাংলাদেশি জাহাজ চলাচলের সুবিধা দিতে ইরানকে অনুরোধ