নাইক্ষ্যংছড়িতে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি | শনিবার , ৩ জুন, ২০২৩ at ৫:৪৪ পূর্বাহ্ণ

নাইক্ষ্যংছড়িতে পুকুরে ডুবে আরিফুল ইসলাম () নামে এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার বিকেল ৩টার দিকে নাইক্ষ্যংছড়ি সদরের আদর্শ গ্রামে এ ঘটনা ঘটে। আরিফুল ওই গ্রামের মোক্তার আহমদের ছেলে। সে আদর্শ গ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণির ছাত্র।

নিহত শিশুর বাবা মোক্তার আহমদ জানান, গতকাল বিকেল ৩টার দিকে তার স্ত্রী হাফসা বেগম বাড়ির পাশের একটি পুকুরে কাপড় ধোয়ার জন্য গেলে তার ছেলে আরিফুল ইসলামও পিছু নেয়। এক পর্যায়ে মা আরিফকে গোসল করিয়ে পুকুরের পাড়ে রেখে কাপড় কাচতে থাকেন। কিছুক্ষণ পর ছেলের আওয়াজ শুনতে না পেয়ে খুঁজতে থাকেন আরিফকে। পরবর্তীতে ঘাটের পাশে ভেসে উঠে আরিফের লাশ। পরে তাকে উদ্ধার করে নাইক্ষ্যংছড়ি সদর হাসপাতালে ভর্তি করালে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। আরিফুল ইসলামকে গতকাল শুক্রবার রাত ৮টার দিকে স্থানীয় কবরস্থানে দাফন করা হয়।

পূর্ববর্তী নিবন্ধতিন কিলোমিটারে শত গর্ত দেড় যুগ ধরে হয়নি সংস্কার
পরবর্তী নিবন্ধসিটি কলেজ প্রাণিবিদ্যা বিভাগে বৈশ্বিক জলবায়ু পরিবর্তন বিষয়ক সেমিনার