নাইক্ষ্যংছড়িতে একরাতে সাত দোকান ও ২ বাইক চুরি

| রবিবার , ২০ জুন, ২০২১ at ১০:৫৪ পূর্বাহ্ণ

নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি
নাইক্ষ্যংছড়ি উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের জারুলিয়াছড়িতে একরাতে ৭টি দোকান ও ২টি মোটরসাইকেল চুরির ঘটনা ঘটেছে। ১৮ জুন রাত আনুমানিক ২ টার দিকে এ ঘটনা ঘটে। ব্যাবসায়ীরা জানান, প্রতিদিনের ন্যায় দোকান বন্ধ করে তারা পার্শ্ববর্তী বাড়িতে চলে যান। ভোরে মুসল্লিরা দোকান খোলা দেখে ব্যাবসায়ীদের খবর দেয়। এসময় ব্যবসায়ী মঞ্জুর আলমের দোকানের তালা ভেঙে ড্রয়ারে রাখা নগদ ৯১,৮৭০ টাকা ও বেশ কিছু সিগারেট, পার্শ্ববর্তী আলীর দোকান থেকে ৪,৫০০ টাকা ও মালামাল, ইউছুফ আলী ও ছুবাহানের দোকানের তালা ভেঙে মালামাল নিয়ে যায়।
এছাড়া সৌজন উদ্দিনের ডিসকাভার ১৫০ সিসি ও নুরুল আমিনের ১৩৫ সিসি ২টি মোটরসাইকেল নিয়ে যায়। খবর নিয়ে জানা যায়, একই রাতে সামান্য দূরে আধু মারমা ও উর্মি মারমার দোকান চুরির ঘটনা ঘটে। এদিকে ২ দিন আগে একই এলাকা থেকে আবু তাহের ও রুস্তম আলীর ২টি মোটরসাইকেল চুরি হয়েছে। নাইক্ষংছড়ি থানার ওসি আলমগীর হোসেন বলেন, বিষয়টি তদন্ত করে দ্রুত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

পূর্ববর্তী নিবন্ধ৩০ জুনের মধ্যে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার আল্টিমেটাম
পরবর্তী নিবন্ধ২৮ ঘণ্টায় ১০ তলা বাড়ি!