নলুয়া রক্ষাকালী মন্দিরে শিব চতুর্দশী উৎসব শুরু ১৮ ফেব্রুয়ারি

| বৃহস্পতিবার , ১৬ ফেব্রুয়ারি, ২০২৩ at ৬:২২ পূর্বাহ্ণ

শিব চতুর্দশী উপলক্ষে নলুয়া সার্বজনীন মহোৎসব উদযাপন পরিষদের উদ্যোগে আগামী ১৮ ফেব্রুয়ারি থেকে ২১ ফেব্রুয়ারি ২০২৩ পর্যন্ত চার দিনব্যাপী ধর্মসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সাতকানিয়ার নলুয়া রক্ষাকালী মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। এছাড়াও ষোড়শ প্রহরব্যাপী তারকব্রহ্ম মহানামযজ্ঞ অনুষ্ঠিত হবে।

ধর্মসভার সভাপতিত্ব করবেন মিন্টু কারণ। মঙ্গল প্রদীপ প্রজ্বলন করবেন টিপু শীল। এছাড়া আধিবাস কীর্ত্তন করবেন সাক্ষী গোপাল কৃজ্ঞ দাশ এবং সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনা করবেন রুবেল দাশ প্রিন্স।

এতে সকলকে আমন্ত্রণ জানিয়েছেন উদযাপন পরিষদের সভাপতি মিন্টু কারণ ও সাধারণ সম্পাদক শিপ্লব বিশ্বাস। প্রেস বিজ্ঞপ্তি

পূর্ববর্তী নিবন্ধ‘সবচেয়ে জনবহুল দেশ’ হতে যাওয়া ভারত জানে না তার লোকসংখ্যা কত
পরবর্তী নিবন্ধহালদা রক্ষায় প্রয়োজন সমন্বিত উদ্যোগ