নরসিংদীতে ভোটের সহিংসতায় মারা গেছে তিনজন

নীলফামারীতে বিজিবি সদস্য নিহত

| সোমবার , ২৯ নভেম্বর, ২০২১ at ৮:১৯ পূর্বাহ্ণ

নরসিংদীতে ভোটের সহিংসতায় তিনজন নিহত হয়েছেন; পুলিশ ও আনসার সদস্যসহ আরও অন্তত ১০ জন আহত হন। গতকাল রাতে রায়পুরা উপজেলার চান্দেরকান্দি ইউনিয়নের দাইরের পার এবং সন্ধ্যার আগে উত্তর বাখরনগর প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এই দুটি ঘটনা ঘটে। খবর বিডিনিউজের। এদিকে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে সহিংসতায় একজন বিজিবি সদস্য নিহত হয়েছেন। গতকাল রোববার ভোট শেষে রাত সাড়ে ৯টার দিকে গাড়াগ্রাম ইউনিয়নের পশ্চিম দলিরাম মাঝাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এই ঘটনা ঘটে। নিহত রুবেল হোসেন (৩০/৩৫) বিজিবির নায়েক হিসেবে কর্মরত ছিলেন। ওই ভোট কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা ললিত চন্দ্র রায় বিজিবি সদস্য রুবেল হোসেনের নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

পূর্ববর্তী নিবন্ধহাজী হানিফ চৌধুরী
পরবর্তী নিবন্ধহাতির হামলায় হাতি হত্যা মামলার আসামির মৃত্যু