নব্য ফ্যসিজম রুখতে ঐক্যবদ্ধ সংগ্রাম জোরদার করতে হবে

চকরিয়া উপজেলা ও পৌরসভা রুকন শিক্ষা শিবিরে মুহাম্মদ শাহজাহান

| রবিবার , ১২ এপ্রিল, ২০২৬ at ১০:৫৫ পূর্বাহ্ণ

চকরিয়া উপজেলা ও পৌরসভার উদ্যোগে গতকাল শনিবার স্থানীয় মিলনায়তনে রুকন শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়েছে। শিক্ষা শিবিরে প্রধান অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহান। তিনি বলেন, দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে জনগণের মতামত ও অধিকার বারবার উপেক্ষিত হচ্ছে। তিনি অভিযোগ করে বলেন, গণভোটের রায় সংসদে বাস্তবায়নের ক্ষেত্রে সরকার গড়িমসি করেছে, যা গণতান্ত্রিক চর্চার জন্য উদ্বেগ জনক। দেশের জ্বালানি তেল সংকটসহ বিভিন্ন জাতীয় সমস্যা সমাধানে কার্যকর উদ্যোগ গ্রহণে ব্যর্থতা লক্ষ্য করা যাচ্ছে। এই পরিস্থিতিতে জনগণকে ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। নব্য ফ্যাসিজম রুখতে ঐক্যবদ্ধ সংগ্রাম জোরদার করতে হবে। তিনি নেতাকর্মীদের আদর্শিকভাবে সুসংগঠিত হওয়ার পাশাপাশি জনগণের পাশে দাঁড়িয়ে কাজ করার আহ্বান জানান।

শিক্ষা শিবিরে চকরিয়া উপজেলার জামায়াতের আমির মাওলানা আবুল বশরের সভাপতিত্বে ও চকরিয়া উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা ছৈয়দ করিমের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন, কঙবাজার জেলা জামায়াতের আমির অধ্যক্ষ মাওলানা নুর আহমেদ আনোয়ারী, জেলা জামায়াতের সেক্রেটারি জাহেদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ হেদায়েত উল্লাহ, কঙবাজার শহর জামায়াতের আমির আব্দুল্লাহ আল ফারুক প্রমুখ। শিক্ষা শিবিরের শুরুতে পবিত্র দারসুল কোরআন পেশ করেন অধ্যক্ষ মাওলানা শফিউল হক জিহাদী। এতে আরও বক্তব্য দেন, পৌর জামায়াতের আমির আরিফুল কবির। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবুশ-ওবামা-বাইডেনকেও চাপ দিয়েছিল ইসরায়েল, ফাঁদে পড়েছেন শুধু ট্রাম্প
পরবর্তী নিবন্ধফুয়েল পাস পেতেও ভোগান্তি, পাম্পে সংকট কাটছে না