নবীন মেলার জরুরি সভা গত ১০ এপ্রিল মেলার সভাপতি জামাল উদ্দিন বাবুলের সভাপতিত্বে মেলা মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সভায় গত এক বছরের আয় ব্যয়ের খতিয়ান উপস্থাপন করা হয়।
এছাড়া মেলার ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়মিত সংগঠনে উপস্থিতির জন্য অনুরোধ জানানো হয়। সাংগাঠনিক কার্যক্রম জোরদার করার উপর গুরুত্ব আরোপ করা হয়। মেলার চলতি সনের এসএসসি পরীক্ষার্থীদের সাফল্য কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন এ এন এম শফিউল আজিম মন্টি।
আলোচনা সভায় অংশ নেন, ডা. তাসলিম চৌধুরী, প্রফেসর ডা. পারভেজ ইকবাল শরীফ, এ এন এম শফিউল আজিম মন্টি, অধ্যাপক সনজীব কুমার সেন, হারুন রশীদ, সুবীর কুমার নাথ, জয়দীপ চৌধুরী আকাশ, তৌফিকুর রহমান তুষার ও আফরাজ আলম। প্রেস বিজ্ঞপ্তি।














