শাফয়াত সরওয়ার ট্রাস্টের সৌজন্যে নবীন মেলার আয়োজনে গতকাল শনিবার মেলা মিলনায়তনে বিধবা মহিলা ও অসহায় কর্মহীন অসুস্থ পুরুষদের মাঝে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঈদ উপহার শাড়ি লুঙ্গি ও শিশুদের মাঝে জামা কাপড় বিতরণ করা হয়। এতে উপস্থিত ছিলেন মেলা সভাপতি জামাল উদ্দিন বাবুল, লুফুন্নেসা, অধ্যাপক সনজীব কুমার সেন ও তৌফিকুর রহমান তুষার। প্রেস বিজ্ঞপ্তি।












