হৈ – হুল্লোড় – উড়ছে ঘুড়ি
বাজছে মধুর বাঁশি
সবার মুখে উপচে পড়া
প্রাণের ছোঁয়া হাসি।
জমছে মেলা খুশির নাচন
কেনা কাটার ধুম
উছল হাওয়ায় উড়ছে সবাই
আনন্দ নিঝঝুম।
জিলিপি – মোয়ার বিকিকিনি
খুব জমেছে আজ
ঝলমলে পোশাক সবার
রূপ – অপরূপ সাজ।
কোথায় কোথায় মন হারানো
স্বপ্ন খোঁজার দিন
নূতন বছর দুঃখ ভোলায়
আনন্দ রঙিন।










