নববর্ষ

কেশব জিপসী | বুধবার , ৮ এপ্রিল, ২০২৬ at ১০:৪৭ পূর্বাহ্ণ

পৃথিবীর সকলের আছে নববর্ষ,

সেই দিন সুখটাকে করে তারা স্পর্শ।

দেশটাকে ভালোবেসে ওরা করে গর্ব,

চায় কেউ ঐতিহ্য না করুক খর্ব।

নিজেকে উজাড় করে দেখায় যে কৃষ্টি,

মেলে ধরে নিজেদের যতো সব সৃষ্টি।

সেইদিন গানে গানে শোনায় বীরত্ব,

হয় মিলে সকলেই আনন্দে মত্ত।

বর্ষ শুরুতে যতো নতুনের যাত্রা,

জীবনে যুক্ত হয় নব নব মাত্রা।

নেচে গেয়ে ওরা আনে নবতর ছন্দ,

ভুলে যায় ভেদাভেদ ভুলে যায় মন্দ।

বাংলার বাঙালিরা নয় নয় নিঃস্ব,

গুণেতে অনন্য তা জানে সারা বিশ্ব।

পয়লা বোশেখে তাই মিলে জাতি ছন্দে,

বাঙালিকে জাগাবার অতুল আনন্দে।

পূর্ববর্তী নিবন্ধবসবে খুশির মেলা
পরবর্তী নিবন্ধবৈশাখ