নববর্ষ উদযাপন পরিষদ চট্টগ্রামের প্রস্তুতি সভা গতকাল শুক্রবার বিকালে নাট্যজন নুরুল আফছার মজুমদার স্বপনের সভাপতিত্বে এবং পরিষদের সাধারণ সম্পাদক আবৃত্তিশিল্পী ও সাংবাদিক ফারুক তাহেরের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। সভায় আগামী ১৩ ও ১৪ এপ্রিল সিআরবিতে দুদিনব্যাপী অনুষ্ঠিতব্য বৈশাখী উৎসব সফল করতে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন নববর্ষ উদযাপন পরিষদের সাবেক সাধারণ সম্পাদক হাসান মারুফ রুমী ও শামীম আহমেদ, সংস্কৃতিকর্মী আনিসুর রহমান নাসিম, পরিষদের যুগ্ম সম্পাদক নাট্যকার ও নির্দেশক সুচরিত চৌধুরী টিংকু ও মোরশেদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক রিজওয়ানুর রহমান, সাংস্কৃতিক সম্পাদক শীলা দাশগুপ্তা, নির্বাহী সদস্য লালন দাশ ও মুজাহিদুল ইসলাম, ছাত্রনেতা আরিফ মঈনুদ্দিন, ইমন সৈয়দ, এরফানুল হক, সাদিয়া আফরিন, সংস্কৃতিসেবী ফয়সাল বিন নাছির, এস এম তৈয়ব প্রমুখ।
দীর্ঘ ১৮ বছরের ধারাবাহিকতায় নববর্ষ উদযাপন পরিষদ আয়োজিত নগরীর সিআরবি শিরীষতলায় এবারও বর্ণাঢ্যভাবে বাংলা বর্ষ বিদায় ও বরণ অনুষ্ঠান আয়োজনের উপর গুরুত্ব দেন পরিষদের নেতৃবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি।












