নববর্ষের ছুটিতে কাপ্তাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুর্ধর্ষ চুরি

কাপ্তাই প্রতিনিধি | সোমবার , ১৩ এপ্রিল, ২০২৬ at ৯:৩৭ অপরাহ্ণ

রাঙামাটির কাপ্তাই উপজেলার বিএফআইডিসি সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। সোমবার (১৩ এপ্রিল) সকালে বিদ্যালয়টির ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক পারভীন সুলতানা বিদ্যালয়ে এসে চুরির ঘটনার খবর পান। পরে তিনি এই ঘটনায় কাপ্তাই থানায় অভিযোগ দায়ের করেছেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কাপ্তাই উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ জাহাঙ্গীর আলম। তিনি জানান, বিদ্যালয়টি থেকে চোরেরা সিসি ক্যামেরা, মণিটর, রাউটারসহ নতুন ভবন থেকে কিছু মালামাল চুরি করে নিয়ে গেছে। এই ঘটনায় কাপ্তাই থানায় একটি জিডি করা হয়েছে।

কাপ্তাই থানার ওসি শেখ মাহামুদুল হাসান বলেন, এই ঘটনায় বিদ্যালয়টির প্রধান শিক্ষক থানায় অভিযোগ দিয়েছেন। তদন্ত সাপেক্ষে বিস্তারিত বলা যাবে।

প্রসঙ্গত, সারাদেশের ন্যয় সরকারি ভাবে বাংলা নববর্ষ ও চৈত্র সংক্রান্ত উপলক্ষে কাপ্তাই বিএফআইডিসি প্রাথমিক বিদ্যালয়টিতে ৩ দিনের জন্য ছুটি চলমান ছিল।

পূর্ববর্তী নিবন্ধআন্দামান সাগরে ট্রলারডুবি, বাঁশখালীর ৫ নিখোঁজ, ৯ জনকে জীবিত উদ্ধার