নবনিযুক্ত উপাচার্যের সাথে চবি সৎসঙ্গের নেতৃবৃন্দের সাক্ষাৎ

| শনিবার , ১১ এপ্রিল, ২০২৬ at ১১:২৭ পূর্বাহ্ণ

সৎসঙ্গ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নেতৃবৃন্দ গত ৯ এপ্রির চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আলফোরকানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। সাক্ষাৎকালে উপাচার্যকে ১৯৮৮ সালে প্রতিষ্ঠিত সৎসঙ্গ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বার্ষিক কর্মসূচি শীতবস্ত্র বিতরণ, দুস্থদের কাপড় বিতরণ, শিক্ষাসামগ্রী বিতরণসহ নানা কার্যক্রম সম্পর্কে জানানো হয়। এছাড়া ঠাকুর অনুকূলচন্দ্রের লিখিত ‘সত্যানুসরণ’ পুস্তকটি উপহার দেওয়া হয়। উপাচার্য চবি সৎসঙ্গের কার্যক্রমে সহযোগিতার আশ্বাস দেন। এ সময় উপস্থিত ছিলেন কার্যকরী পরিষদের সভাপতি সাত্ত্বিক দাশ, সাধারণ সম্পাদক শাহুল মিত্র, তপব্রত রায় তবু প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধনিখোঁজের ৬ দিন পর রাঙ্গুনিয়ায় দুই স্কুলছাত্রীকে উদ্ধার
পরবর্তী নিবন্ধবায়েজিদে ১২০০ পিস ইয়াবা জব্দ, দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার