হাটহাজারীর নন্দীরহাটে লোকনাথ ব্রহ্মচারী সেবাশ্রমের ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উৎসব উপলক্ষে দু’দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি গত ৩০ জানুয়ারি অনুষ্ঠিত হয়। সেবাশ্রম প্রাঙ্গণে আয়োজিত ১ম দিবসে শিক্ষাবৃত্তি ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। ধর্মসম্মেলনে উদ্বোধক ছিলেন অধ্যক্ষ অধ্যাপক ডা. জয়ব্রত দাশ। উৎসব উদযাপন পরিষদের সভাপতি লায়ন সুব্রত ভৌমিকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গাছবাড়িয়া সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ রণজিত দত্ত। আশির্বাদক ছিলেন ফতেয়াবাদ রামকৃষ্ণ সেবাশ্রমের তত্ত্বাবধায়ক পূর্ণব্রতানন্দ মহারাজ। প্রধান বক্তা ছিলেন চবি যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক রাজীব নন্দী।
সেবাশ্রমের সম্পাদক অধ্যাপক টিংকু চৌধুরী ও নির্বাহী সদস্য সুজন কুমার ভৌমিকের পরিচালনায় এতে স্বাগত বক্তব্য রাখেন দীপংকর রুদ্র। বিশেষ অতিথি ছিলেন কাঞ্চন তালুকদার, নয়ন ধর, সহকারী অধ্যাপক অরূপ কুমার চৌধুরী, অধ্যাপিকা শিখা দাশ, বিউটি ধর।
বক্তব্য রাখেন সেবাশ্রমের সভাপতি প্রকৌশলী ঝুলন কুমার দাশ, দীলিপ চক্রবর্তী, নিহার মল্লিক, সহ–সভাপতি রতন কুমার দাশ, তপন কান্তি দত্ত, সুবাস চন্দ্র দাশ, নয়ন চৌধুরী প্রমুখ। অনুষ্ঠানে ১৫৫ জন শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি ও শিক্ষা উপকরণ প্রদান করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।












