নতুন ব্রিজে বাস তল্লাশি এসি বক্সে ৪০ হাজার ইয়াবা, যুবক গ্রেপ্তার

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ১০ ফেব্রুয়ারি, ২০২৬ at ১০:২৬ পূর্বাহ্ণ

নগরীর নতুন ব্রিজ গোলচত্বর এলাকা থেকে ৪০ হাজার পিস ইয়াবাসহ এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার ভোরে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালানোর সময় নুরুল কবির নামের ওই যুবককে গ্রেপ্তার করা হয়। তিনি কক্সবাজারের মহেশখালী উপজেলার বড় মহেশখালী জাগিরা ঘোনা নতুন বাজার এলাকার বাসিন্দা।

বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান দৈনিক আজাদীকে বলেন, নতুন ব্রিজ গোলচত্বর এলাকায় চেকপোস্ট বসিয়ে বিভিন্ন যানবাহনে তল্লাশি চালানো হচ্ছিল। এ সময় ‘সেন্টমার্টিন আব্দুল্লাহ’ নামে একটি বাসে তল্লাশিকালে সিটের উপরের এসি বঙের ভেতর থেকে ৪০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। একই সঙ্গে এ ঘটনার সঙ্গে জড়িত একজনকে গ্রেপ্তার করা হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধরাউজানে মোমবাতি প্রতীকের প্রার্থীর নির্বাচনী ক্যাম্পে আগুন দেয়ার অভিযোগ
পরবর্তী নিবন্ধজামায়াতে ব্যাংক লুটেরা ও চাঁদাবাজ নেই