নতুন বছর নতুন শ্রেণী

জেসমিন সুলতানা চৌধুরী | বুধবার , ১৭ জানুয়ারি, ২০২৪ at ৯:০২ পূর্বাহ্ণ

নতুন বছর নতুনভাবে উচ্ছ্বাসে মন, প্রাণ দোলে

কিচিরমিচির পাখির মতো খুব আদুরে, তাল ভোলে।

ছুটির আমেজ শেষ হওয়াতে স্কুল অঙ্গন গমগমে

নতুন বই ও নতুন শ্রেণী হই–হুল্লোড়ে বেশ জমে।

দেখলে খুশি কচি–কাঁচার আসতে পারো ইশকুলে

গোল করে সব একইসাথে বাঁশির তেজি শিষ ভুলে।

হৈচৈ করে, ভোঁভোঁ দৌড়ে, মাতিয়ে তোলে সেই শোরে

সূর্যটা বেশ বেখেয়ালি নরম–কোমল পিঠ পোড়ে।

তবুও তারা খেলায় মাতে প্রাণ ফিরেছে ফের প্রাণে

মুখর হয়ে বাড়ায় শোভা মনজুড়ানো ঢের ঘ্রাণে।

পূর্ববর্তী নিবন্ধপাঠ সমাচার
পরবর্তী নিবন্ধআরল হ্রদ