নতুন বছরে

শঙ্খশুভ্র পাত্র | বুধবার , ৮ এপ্রিল, ২০২৬ at ১০:৫১ পূর্বাহ্ণ

নতুন বছরে ইচ্ছে তো করে

বেড়াতে কোথাও যাই,

পয়লা বোশেখে হাতছানি দিয়ে

ডাকছে যে কেলেঘাই৷

চোখ মেলে দেখি ভোরের আকাশে

সূর্যের ঝিকিমিকি

পাখিরা গাইছে শাখেশাখে আজ

নতুন বছর ঠিকই৷

ফুলের বাগানে প্রজাপতি নাচ

রংদার আঁকিবুকি,

এই ছবি দেখে নতুন বছরে

পয়লা বোশেখ সুখী৷

ভ্রমণে এখন কাকে দেব মন

সবে দেয় হাতছানি

তাই তো খুশিতে পহেলা বোশেখ

সাজছে নতুন রানি৷

পূর্ববর্তী নিবন্ধনববর্ষ
পরবর্তী নিবন্ধঐ নূতনের কেতন ওড়ে