নতুন গান নিয়ে আলভী

| বুধবার , ২ সেপ্টেম্বর, ২০২৬ at ১২:২৪ অপরাহ্ণ

হাল সময়ের আলোচিত গায়ক ও সংগীত পরিচালক আলভী আল বেরুনী। ইন্ডাস্ট্রির একাধিক হিট গানের সঙ্গে যুক্ত থাকা আলভী কাজ করেছেন বেশ কয়েকটি বাংলা সিনেমাতেও। তার নিজস্ব ইউটিউব চ্যানেলে রয়েছে ১০০ মিলিয়নেরও বেশি ভিউ। এবার নতুন একটি গান নিয়ে দর্শকশ্রোতাদের সামনে হাজির হচ্ছেন তিনি। নাম ঠিক না হওয়া গানটির শুটিং দ্রুতই শুরু হচ্ছে।

আলভী জানান, আধুনিক সংগীতের সঙ্গে বাংলা গানের নিজস্ব স্বাদকে মিলিয়ে নতুন প্রজন্মের শ্রোতাদের কাছে ভিন্নধর্মী অভিজ্ঞতা পৌঁছে দেয়াই এই প্রজেক্টের অন্যতম লক্ষ্য। নতুন গান প্রসঙ্গে আলভী বলেন, সময়ের সঙ্গে দর্শকদের রুচি ও প্রত্যাশায় অনেক পরিবর্তন এসেছে। নতুন প্রজন্মের শ্রোতাদের সঙ্গে তাল মিলিয়ে আমাদেরও সংগীতের ধরন ও উপস্থাপনায় পরিবর্তন আনতে হচ্ছে। নতুন পপফিউশন গানটিতে তিনি শুধু সংগীত প্রযোজক হিসেবেই থাকছেন না, বরং মডেল হিসেবেও অভিনয় করবেন।

গানটির প্রযোজনার দায়িত্বেও থাকছেন আলভী নিজেই। এখনকার গান প্রসঙ্গে আলভী বলেন, সময়ের সঙ্গে বাংলাদেশের সংগীতের স্বাদও আরও আধুনিক ও আন্তর্জাতিকভাবে উপযোগী হওয়া প্রয়োজন। নতুন এই পপফিউশন গানটির মাধ্যমে তিনি বাংলাদেশের শ্রোতাদের আধুনিক সংগীতের নতুন স্বাদের সঙ্গে পরিচয় করিয়ে দিতে চান।

পূর্ববর্তী নিবন্ধনতুন কুঁড়ি স্পোর্টসের রেজিস্ট্রেশনে সারাদেশে শীর্ষে চট্টগ্রাম জেলা
পরবর্তী নিবন্ধবায়োস্কোপ স্টার অ্যাওয়ার্ডে সেরা অভিনেতা মোশাররফ করিম