জাতীয় সংসদ নির্বাচনে বাঁশখালী আসনের বিএনপি মনোনীত প্রার্থী মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পার সমর্থনে এক নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়। সোমবার বিকালে বাঁশখালী আদর্শ উচ্চ বিদ্যালয় (জলদী পাইলট হাই স্কুল) মাঠে বিএনপি, যুবদল, ছাত্রদল, কৃষকদলসহ সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক শহিদুল ইসলাম বুলবুল। বিএনপি নেতা রাসেল ইকবাল মিয়া ও এডভোকেট মোঃ নাছির উদ্দিনের সঞ্চালনায় নির্বাচনী শেষ সভায় প্রধান অতিথি ছিলেন দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম–আহ্বায়ক বাঁশখালী আসনের বিএনপি মনোনীত প্রার্থী মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা। অতিথি ছিলেন বাঁশখালী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলমগীর কবির চৌধুরী, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শাখাওয়াত জামান চৌধুরী দুলাল, এডভোকেট ইফতেখার হোসেন চৌধুরী মহসিন, বাঁশখালী পৌরসভার সাবেক মেয়র কামরুল ইসলাম হোছাইনী, দক্ষিণ জেলা বিএনপির সদস্য জহিরুল ইসলাম চৌধুরী আলমগীর, চট্টগ্রাম জেলা পিপি এডভোকেট আশরাফ হোসেন চৌধুরী রজ্জাক, চট্টগ্রাম দক্ষিণ বিএনপির সদস্য ও কালীপুরের সাবেক চেয়ারম্যান আমিনুর রহমান চৌধুরী, বাঁশখালী উপজেলা বিএনপির সাবেক আহবায়ক লোকমান আহমদ, বাঁশখালী উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব রেজাউল হক চৌধুরী, বৈলছড়ির সাবেক চেয়ারম্যান ইব্রাহিম বিন খলিল, এডভোকেট জাহাঙ্গীর আলম চৌধুরী, মো: আসহাব উদ্দীন, আক্তার হোসেন, সাইদুল হক সাঈদ, আবদুল হক, বেগম মুন্নাজান পাশা, আবু আহমদ, মোঃ রাসেল চৌধুরী, সারাবান তাহুরা কলি, আবদুস সবুর।
প্রধান অতিথির বক্তব্যে মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা বলেন, বিগত দিনে আমরা সকলের চাকুরি দেওয়ার ব্যবস্থা করেছি। কোন পিয়নের চাকরি পর্যন্ত চলে যায় এমন কাজ করিনি। আগামীতে সংসদ সদস্য নির্বাচিত হলে সবার আগে চাকরিচ্যুত ব্যাংকারদের চাকুরি ফিরিয়ে দিতে সংসদে দাবি জানাবো।











