নগরে পৃথক অভিযান, সাজা পরোয়ানাভুক্ত দুই আসামি গ্রেপ্তার

আজাদী প্রতিবেদন | বুধবার , ১ এপ্রিল, ২০২৬ at ১০:৫১ পূর্বাহ্ণ

পৃথক অভিযানে নগরে সাজা পরোয়ানাভুক্ত দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতরা হলেন প্রদীপ বৈদ্য ও মো. খোকন। গতকাল তাদের গ্রেপ্তার করা হয়। এর মধ্যে প্রদীপকে কোতোয়ালী থানা এবং খোকনকে চকবাজার থানা পুলিশ গ্রেপ্তার করে। তাদের আদালতে সোপর্দ করা হয়েছে। সিএমপির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে চান্দগাঁওয়ে অভিযান চালিয়ে প্রদীপ বৈদ্যকে গ্রেপ্তার করা হয়। তিনি এনআই অ্যাক্টে দায়ের হওয়া একটি মামলায় এক বছরের বিনাশ্রম কারাদণ্ডপ্রাপ্ত এবং ২টি সিআর মামলায় সাজা পরোয়ানাভুক্ত আসামি। এছাড়া তার বিরুদ্ধে রাউজান থানায় ৩টি সাজা পরোয়ানা ও ৩টি সিআর পরোয়ানা মূলতবী আছে। এদিকে চকবাজার এলাকা থেকে গ্রেপ্তার মো. খোকন এনআই অ্যাক্টে দায়ের হওয়া মামলায় সাজা পরোয়নাভুক্ত আসামি।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রাম বিজিএমইএ বিশ্ববিদ্যালয়ে ঈদ পুনর্মিলনী
পরবর্তী নিবন্ধজাতীয় ঐক্যের ভিত্তিতে সবাইকে দেশ গড়ার আহ্বান