নগরে মোটরসাইকেল শোভাযাত্রা করেছে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কিছু নেতাকর্মী। গত শনিবার ভোরে ৭ মার্চ উপলক্ষে ২ নম্বর গেট এলাকায় উড়ালসড়কের নিচে এই শোভাযাত্রা করেন তারা। এর একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ বিষয়ে নগর পুলিশের সহকারী কমিশনার (গণমাধ্যম) আমিনুর রশিদ সাংবাদিকদের বলেন, ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে পুলিশ। এদিকে ছড়িয়ে পড়া ৫৬ সেকেন্ডের ভিডিওটিতে দেখা যায়, ৭ থেকে ৮টি মোটরসাইকেল নিয়ে ছাত্রলীগের নেতা–কর্মীরা ‘আজকের এই দিনে, মুজিব তোমায় মনে পড়ে’; ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’সহ বিভিন্ন স্লোগান দিচ্ছেন।












