নগরে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

আজাদী প্রতিবেদন | সোমবার , ২ মার্চ, ২০২৬ at ১১:৩৭ পূর্বাহ্ণ

নগরীর ইপিজেডের আকমল আলী রোড এলাকা থেকে ধর্ষণ মামলার ওয়ারেন্টভুক্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব। তার নাম জাকারিয়া প্রকাশ আকাশ। তিনি বন্দরের কলসীদিঘীর পাড়া এলাকার মো. ওহিদুল হাওলাদারের ছেলে। গত শনিবার অভিযান চালিয়ে আকমল আলী রোডের গোল চত্বর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। র‌্যাব৭ এর সহকারী পরিচালক (গণমাধ্যম) এ আর এম মোজাফ্‌ফর হোসেন আজাদীকে বলেন, ২০২১ সালে বন্দর থানায় দায়ের হওয়া নারী ও শিশু নির্যাতন দমন আইনের একটি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি জাকারিয়া প্রকাশ আকাশ। গত শনিবার আকমল আলী রোড এলাকায় তার অবস্থান শনাক্ত হলে সেখানে অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে তাকে বন্দর থানায় হস্তান্তর করা হয়।

পূর্ববর্তী নিবন্ধটরেন্টায় এক চিলতে চট্টগ্রাম
পরবর্তী নিবন্ধবৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের মতবিনিময় সভা